সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমে হবে ১.৬%

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৬-০৯, | ১৩:০৩:৫৩ |

করোনা মহামারিতে ভয়াবহ মন্দায় পড়েছে বিশ্ব অর্থনীতি। নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশেও। চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি কমে হবে মাত্র ১ দশমিক ৬ শতাংশ। বিশ্বব্যাংকের সর্বশেষ অর্থনৈতিক পূর্বাভাষে এমন তথ্য উঠে এসেছে।

সোমবার প্রকাশিত ‘গ্লোবাল ইকোনোমিক প্রসপেক্টস ২০২০’ শীর্ষক প্রতিবেদনে সংস্থা জানায়, বাংলাদেশের শিল্প খাতের সাফল্য ম্লান করে দিয়েছে করোনা মহামারি। এতে রপ্তানি ও রেমিট্যান্স প্রবাহও কমেছে। এর ফলে চলতি ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমে হবে ১ দশমিক ৬ শতাংশ। আগামী অর্থবছরে তা আরো কমে হবে ১.০ শতাংশ।
গত অর্থবছরে বাংলাদেশে ৮ দশমিক ১৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল। এই অর্থবছরে তা ৮ দশমিক ২ শতাংশে নেওয়ার লক্ষ্যমাত্রা ছিল সরকারের। কিন্তু করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় ২৬ মার্চ থেকে দুই মাসের বেশি সময় চলা লকডাউনে অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়ে। যার প্রভাবে এবার বাংলাদেশ ৩.৮ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি পেতে পারে বলে আভাস দিয়েছে আইএমএফ।

বিশ্ব ব্যাংক বলছে, মহামারির কারণে বিশ্বজুড়ে তৈরি পোশাকের চাহিদা দুর্বল হয়ে পড়ায় বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। কমেছে মানুষের ব্যয়ও। তবে এই পরিস্থিতির মধ্যে ব্যবসা-বাণিজ্য টিকিয়ে রাখতে অর্থনৈতিক অভিঘাত মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক নীতি সুদের হার কমানোর যে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববাজারে তেলের ব্যাপক দরপতন থেকে সৃষ্ট মূল্যস্ফীতি হ্রাস তার জন্য সহায়ক হবে বলে মনে করছে বিশ্ব ব্যাংক।

সংস্থার প্রতিবেদনে আরো বলা হয়, এ বছর গভীর মন্দায় তলাবে বিশ্ব অর্থনীতি। যা হবে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ। বিশ্বজুড়ে ৭০ লাখের বেশি আক্রান্ত এ মহামারিতে ব্যবসা বাণিজ্য অনেকটাই স্থবির হয়ে পড়েছে কয়েকমাস যাবত। এতে বিশ্বে জিডিপি প্রবৃদ্ধি ২০২০ সালে ৫.২ শতাংশ সংকোচিত হবে। অভ্যন্তরীণ চাহিদা ও সরবরাহ, বাণিজ্য এবং অর্থনীতির সব খাত মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এমনকি এবারের সংকটের কারণে যে বিপুল সংখ্যক দেশ আর্থিক মন্দায় পড়েছে তাতে এ সংকটকে ১৫০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বলা যায়।
বিশ্বব্যাংকের হিসাবে এ বছর ভারতের প্রবৃদ্ধি আসবে ৪ দশমিক ২ শতাংশ, নেপালের আসবে ১ দশমিক ৮ শতাংশ, ভূটানের আসবে ১ দশমিক ৫ শতাংশ। তবে পাকিস্তানের জিডিপি প্রবৃদ্ধি ২ দশমিক ৬ শতাংশ সংকোচিত হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..